shomoynew_wp969 স্বামীকে অপহরণের নাটক সাজিয়ে চাঁদা দাবি, স্ত্রীসহ গ্রেফতার ৬ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


স্বামীকে অপহরণের নাটক সাজিয়ে চাঁদা দাবি, স্ত্রীসহ গ্রেফতার ৬


প্রকাশিত:
২ আগস্ট ২০২৫ ০৮:০৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৩

ছবি ‍সংগৃহিত

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীকে অপহরণের নাটক সাজিয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ভুক্তভোগীর দ্বিতীয় স্ত্রীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোড়াই ইউনিয়নের পালপাড়া গ্রাম থেকে জিম্মি থাকা আব্দুর রহিমকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে হাসান মোল্যা (৩৪), একই গ্রামের মৃত আতোয়ার হোসেনের ছেলে ইমরান হোসেন (২৫), রহিম সিকদারের ছেলে জহিরুল ইসলাম (২৪), কোদালিয়া গ্রামের খোরশেদ আলীর ছেলে মো. রানা (২০), বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের মঙ্গল সিকদারের ছেলে আরিফ (৩৩) ও গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন তালচানা গ্রামের আলকেসের মেয়ে আকলিমা বেগম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই ইটভাটায় কাজের সূত্রে আব্দুর রহিমের সঙ্গে আকলিমা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং একপর্যায়ে তারা বিয়ে করেন। ইটভাটার উৎপাদন বন্ধ হওয়ার পর রহিম তার নিজ এলাকায় চলে যায়। সেখানে তার আরেক স্ত্রী রয়েছে। এরপর ৭ মাস ধরে রহিম আকলিমার সঙ্গে যোগাযোগ না করায় তাকে শায়েস্তা করার ফন্দি করেন আকলিমা। ফোন করে রহিমকে মির্জাপুরে আসতে বলেন তিনি। রহিম মির্জাপুরে আকলিমার ভাড়া বাসায় আসার পর তাকে মারধর করে একটি বাড়িতে জিম্মি করে রাখেন গ্রেফতাররা। এরপর রহিমের স্বজনদের কাছে ফোন করে ৪ লাখ টাকা দাবি করেন। রহিমের স্বজনরা ৯৯৯ নাম্বারে ফোন করে বিষয়টি পুলিশকে জানালে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়।

মির্জাপুর থানার ওসি মো. রাশেদুল ইসলাম বলেন, গ্রেফতাররা এলাকায় মাদক নির্মূল কমিটির নেতৃত্ব দিতেন। কিন্তু তারা বিভিন্নভাবে চাঁদাবাজি করতেন। এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top