shomoynew_wp969 রামুতে রেললাইনে ট্রেনের ধাক্কায় সিএনজির চার যাত্রী নিহত | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


রামুতে রেললাইনে ট্রেনের ধাক্কায় সিএনজির চার যাত্রী নিহত


প্রকাশিত:
২ আগস্ট ২০২৫ ০৫:৫৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৩

ছবি সংগৃহীত

কক্সবাজারের রামুতে রেললাইন পার হওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা শিশুসহ চারজন যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (২ আগস্ট) দুপুরে রামু উপজেলা হয়ে রশিদনগর থেকে ভারুয়াখালী যাওয়ার পথে রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেছেন রামু থানার ওসি মোহাম্মদ তৈয়বুর রহমান।

তিনি জানান, এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top