shomoynew_wp969 এমপি হাসিবুর রহমান স্বপন আর নেই | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


এমপি হাসিবুর রহমান স্বপন আর নেই


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২১ ০৬:০০

আপডেট:
২ সেপ্টেম্বর ২০২১ ০৮:২৬

ফাইল ছবি

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি, সাবেক শিল্প-উপমন্ত্রী ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাসিবুর রহমান স্বপন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জনবান্ধব এই নেতার মৃত্যুতে পুরো সিরাজগঞ্জসহ শাহজাদপুর উপজেলা জুড়ে শোক বিরাজ করছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোররাতে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান শাহজাহান। মৃত্যুকালে তিনি তিন কন্যা, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অধ্যক্ষ আজাদ রহমান জানান, এমপি হাসিবুর রহমান স্বপনকে রাষ্ট্রীয়ভাবেই তুরস্কে পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেছেন। তার মৃত্যুর খবরটি আপাতত আমরা মাইকে প্রচারের ব্যবস্থা করছি। জানাযা ও দাফন কোথায় হবে পরিবারের সাথে বসে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।

হাসিবুর রহমান স্বপন গত বছর হঠাৎ কিডনি রোগে আক্রান্ত হলে তুরস্কের একটি হাসপাতালে গিয়ে কিডনি ট্রান্সপ্লান্ট করান। গত দু সপ্তাহ আগে হঠাৎ করে করোনায় আক্রান্ত হন তিনি। এরপর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে গত সোমবার আবারও তুরস্কের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসিবুর রহমান স্বপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
এমপি হাসিবুর রহমান স্বপন প্রথমে ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। পরোপকারী ও সাধারণ মানুষের বিপদের বন্ধু বলে পরিচিত স্বপন এরপর নির্বাচিত হন পৌর মেয়র। পরে বিএনপির মনোনয়নে হন এমপি। ১৯৯৬ সালে এমপি হবার পর আওয়ামী লীগে যোগ দিয়ে হন শিল্প উপমন্ত্রী। পরে ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আবার আওয়ামী লীগের মনোনয়নে হন উপজেলা চেয়ারম্যান।

এরপর দশম সংসদ নির্বাচনের পর থেকে টানা দুবার আওয়ামী লীগের নির্বাচিত এমপি হিসেবে কাজ করছেন। সামগ্রিক উন্নয়নে তিনি ভূমিকা রেখেছেন। মানুষের দুঃখ-দুর্দশা পাশে দাঁড়িয়েছেন। তার দক্ষতায় শাহজাদপুর অনেকটা আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিতি পেয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top