shomoynew_wp969 বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নারী কর্মচারীকে ধর্ষণ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নারী কর্মচারীকে ধর্ষণ


প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫ ০১:৩৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৬

ছবি সংগৃহীত

মাগুরার মহম্মদপুর উপজেলায় বকেয়া বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নারী হোটেল কর্মচারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হোটেল মালিক হারুন ফকিরের (৪৫) বিরুদ্ধে।

শুক্রবার (১১ জুলাই) উপজেলা সদরের পেট্রোল পাম্প এলাকার পুলিশের সাবেক ডিআইজি আলতাফ হোসেন মোল্যার বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শুক্রবার মহম্মদপুর থানায় ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্ত হোটেল মালিক হারুন জামায়াতে ইসলামীর কর্মী এবং উপজেলা সদরের ধোয়াইল পূর্বপাড়ার তফেজ ফকিরের ছেলে।

ভুক্তভোগী নারী মহম্মদপুর সদরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হারুনের খাবার হোটেলে দৈনিক ৩০০ টাকা বেতনে কাজ করতেন। হোটেল মালিক হারুনের কাছে তিনি দুই দিনের ৬০০ টাকা পেতেন। শুক্রবার বিকালে সেই টাকা দেওয়ার কথা বলে ওই কর্মীকে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে হারুন তাকে ধর্ষণ করে। এ কথা কাউকে জানালে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির কবির হোসেন বলেন, অভিযুক্ত হারুন জামায়াতে ইসলামীর কোনো কমিটিতে নেই।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান রবিবার সকালে বলেন, ধর্ষণের ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top