shomoynew_wp969 লাইসকা বিলে নিহত ২২ জনের ১১ জনই চম্পকনগরের | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


লাইসকা বিলে নিহত ২২ জনের ১১ জনই চম্পকনগরের


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২১ ০৬:২২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০১

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার লইসকা বিলে নৌ-দুর্ঘটনায় নিহত ২২ জনের মধ্যে ১১ জনের বাড়িই চম্পকনগর ইউনিয়নে। একসাথে এত মানুষের মৃত্যুর জন্য ট্রলারের চালক ও ঘাট ব্যবস্থাপকদের দুষছেন স্থানীয়রা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরইমধ্যে কাজ শুরু করেছে তদন্ত দল। মামলার পর গ্রেপ্তার হয়েছে পাঁচজন।

চম্পকনগরের একেকটি বাড়ি যেন এখন শোকের সাগর। যে শোকের কোনো ভাষা নেই আছে আবদার, স্বজন ফিরে পাবার।

বুকের মানিক-রতনকে শেষ বিদায় জানানোর পর ডুকরে কাঁদছেন একেকজন। আর্তনাদে ভারী এখানকার পরিবেশ।

শুক্রবারের মর্মান্তিক নৌ দুর্ঘটনায় একসাথে এত মানুষের মৃত্যুর জন্য স্থানীয়রা দুষছেন. ট্রলার চালক ও ঘাট ব্যবস্থাপকদের।

শনিবার লইসকা বিল থেকে শিশু নাশরার মরদেহ তোলার পর, আর কারো নিখোঁজের খবর না থাকায় সমাপ্তি টানা হয়, উদ্ধার কাজের।

নৌদুর্ঘটনার তদন্ত কাজ শুরু করেছে, জেলা প্রশাসনের কমিটি।

শুক্রবার বিকেলে বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে সদরের আনন্দবাজার ঘাটে যাচ্ছিলো ট্রলারটি। লইসকা বিলে একটি বালুবোঝাই নৌযানের সাথে সংঘর্ষে ডুবে যায় এটি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top