shomoynew_wp969 গোপালগঞ্জে সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে বিয়ে, যুবক গ্রেফতার | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


গোপালগঞ্জে সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে বিয়ে, যুবক গ্রেফতার


প্রকাশিত:
৩০ জুন ২০২৫ ০৩:০০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫১

ছবি সংগৃহীত

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসারের ভুয়া পরিচয়ে বিয়ে করার অভিযোগে ফয়সাল আহমেদ (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

রোববার (২৯ জুন) রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নাওড়া আরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৬টি সিম কার্ড ও নগদ ৩৮ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ফয়সাল আহমেদ নরসিংদী জেলার মেহেরপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।

যৌথবাহিনী থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত একমাস আগে কাশিয়ানী উপজেলার নাওড়া আরপাড়া গ্রামে মেয়ে দেখতে আসেন নরসিংদীর ফয়সাল আহমেদ। নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিচয় দিয়ে নায়ন মিয়ার মেয়েকে বিয়ে করেন। বিয়ের সময় তিনি পরিচয়পত্রের একটি সফট কপিও দেখান।

পরে রোববার (২৯ জুন) রাতে শ্বশুরবাড়িতে এলে আর্থিক বিষয়ে একটি বিরোধের সৃষ্টি হয় হলে ফয়সালের বাক্যালাপে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে। সংবাদ পেয়ে কাশিয়ানী আর্মি ক্যাস্পের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে ফয়সালকে আটক করে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনাবাহিনীর ভুয়া পরিচয় দেওয়ার কথা স্বীকার করে।

পরে যৌথবাহিনী ফয়সালকে কাশিয়ানী সেনা ক্যাম্পে নিয়ে আসে এবং মামলা দায়েরের পর কাশিয়ানী থানার হস্তান্তর করে।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top