shomoynew_wp969 নিজ বাড়িতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


নিজ বাড়িতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা


প্রকাশিত:
২৯ জুন ২০২৫ ০৩:৫৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫০

ছবি সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে আব্দুর রহিম খন্দকার (৩৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে কুলকান্দি ইউনিয়নের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম উপজেলার কুলকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য ও ওই এলাকার মৃত তৈয়ব খন্দকারের ছেলে। তিনি কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন কুলকান্দি ইউনিয়নের মেম্বার আব্দুর রহিম। রাত ২টার দিকে তার ঘরের দরজায় শব্দ করে নাম ধরে ডেকে তোলেন। ঘুম থেকে উঠে আব্দুর রহিম মেম্বার দরজা খোলার সময় কিছু বোঝার আগেই লাঠি দিয়ে এলোপাথারিভাবে আঘাত করে। এ সময় আব্দুর রহিম মেম্বার চিৎকার করে দৌড় দিলে তার উঠানেই বেধড়ক পিটুনি দিয়ে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা চলে যায়। পরিবারের লোকজন মেম্বারকে উদ্ধার করতে গেলে তাদেরকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। রাত হওয়ায় আব্দুর রহিম মেম্বারের পরিবারের লোকজন কাউকে চিনতে পারেনি। খবর পেয়ে রাত ৩টার দিকে ঘটনাস্থল থেকে ওই ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ।

কুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, রাত ২টার দিকে আব্দুর রহিম মেম্বারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা জানা যায়নি। তবে এটি পূর্ব পরিকল্পিত হতে পারে কারণ শুধু মেম্বারকেই কুপিয়ে হত্যা করা হয়েছে পরিবারের অন্য কাউকে কোপানো হয়নি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, কুলকান্দি ইউনিয়নের জিগাতলা এলাকায় আব্দুর রহিম নামে এক ইউপি সদস্যেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top