shomoynew_wp969 জাল প্রবেশপত্রে পরীক্ষা দেওয়ার চেষ্টা, আটক ছাত্রীর এক বছরের কারাদণ্ড | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


জাল প্রবেশপত্রে পরীক্ষা দেওয়ার চেষ্টা, আটক ছাত্রীর এক বছরের কারাদণ্ড


প্রকাশিত:
২৬ জুন ২০২৫ ০৭:৪৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫০

ছবি সংগৃহীত

এইচএসসি পরীক্ষায় জালিয়াতির চেষ্টায় সিলেটে এক শিক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ( ২৬ জুন) সকালে সিলেট সরকারি কলেজ কেন্দ্রে জাল প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে গিয়ে তিনি ধরা পড়েন। পরে বিকেলে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাকে এই সাজা দেওয়া হয়।

আটক শিক্ষার্থীর নাম তাহমিনা আক্তার। তিনি সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী এবং কোম্পানিগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে দুই ছাত্রী একই রোল নম্বরের প্রবেশপত্র দেখালে সন্দেহ হয় কর্তৃপক্ষের। পরে যাচাই করে নিশ্চিত হওয়া যায়, তাহমিনার প্রবেশপত্রটি ভুয়া। অপর ছাত্রী ফয়জিয়া আক্তার ছিলেন প্রকৃত পরীক্ষার্থী।

জিজ্ঞাসাবাদে তাহমিনা বলেন, নির্ধারিত সময়ে পরীক্ষার ফি জমা না দেওয়ায় তার দুলাভাই একজন দালালের মাধ্যমে প্রবেশপত্র সংগ্রহ করেন। বিষয়টি সম্পর্কে তিনি জানতেন না। বর্তমানে তার ভাই হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও দাবি করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা, জেলা ব্রান্ডিং ও পর্যটন সেল) মাহমুদ আশিক কবির। তিনি বলেন, জাল প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষা দিতে আসায় শিক্ষার্থীর দোষ প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিলেট শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক এম সাইফুল ইসলাম বলেন, সেই পরীক্ষা কেন্দ্রের দায়িত্বশীলরা আমাদের এখনও বিষয়টি জানাননি। জানলে আমরা আপনাদের জানাতে পারবো।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top