shomoynew_wp969 দড়ি দিয়ে বেঁধে আ. লীগ নেতাকে পুলিশে সোপর্দ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


দড়ি দিয়ে বেঁধে আ. লীগ নেতাকে পুলিশে সোপর্দ


প্রকাশিত:
২৫ জুন ২০২৫ ০৫:১০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৩

ছবি সংগৃহীত

ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্টের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে আটকে দড়ি দিয়ে বেঁধে রাখার পর পুলিশে সোপর্দ করেছে জনতা।

মঙ্গলবার (২৪ জুন) রাতে রাজধানীর গ্রীনরোডের একটি হাসপাতালে ডাক্তার দেখাতে এলে সেখান থেকে তাকে আটক করেন বিক্ষুব্ধ জনতা। পরে একটি রুমের মধ্যে চেয়ারের সঙ্গে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে দেখা যায়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘গত ১৭ বছর দেশটাকে খেয়েছে গিলে। এখন দোয়া-দুরুদ পড়ছে। পড়তে দেন,পড়তে দেন।’

জানা গেছে, ২০১৯ সালের ৫ মার্চ বেলা ১১টার দিকে ভোলায় বিএনপির সমাবেশে হামলা, গুলি ও বোমা বিস্ফোরণ দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় ২০২৪ সালের ২ ডিসেম্বর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ এবং সাবেক এমপি আলী আজম মুকুল, নুরনবী চৌধুরী শাওন ও আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ ৪০০ জনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা করেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো.আরিফ হোসাইন। তিনি মামলার অন্যতম আসামি আজিজুল ইসলাম।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, আমি শুনেছি ঢাকায় আজিজুল ইসলাম গ্রেপ্তার হয়েছে। কোন মামলায় এবং ঢাকার কোন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে সে বিষয়ে জানা নেই। তার বিরুদ্ধে ভোলা সদর থানায় একটি মামলা রয়েছে।

উল্লেখ্য,গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরই আত্নগোপনে চলে যান আজিজুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top