shomoynew_wp969 মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন যুবলীগ নেতা | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন যুবলীগ নেতা


প্রকাশিত:
২৪ জুন ২০২৫ ০৬:৪৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৩

ছবি সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে মায়ের জানাজা ও দাফনে উপস্থিত থাকার জন্য ২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের নেতা আনোয়ার হোসেন পাশা।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টার দিকে কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় মায়ের জানাজায় অংশ নেন তিনি।

জানা গেছে, গতকাল সোমবার বিকেল ৩টার দিকে চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশার মা জাহানারা বেগম (৭২) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মায়ের জানাজা ও দাফনে অংশ নেওয়ার সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে আনোয়ার হোসেন পাশাকে প্যারোলে মুক্তি দিতে আইনজীবীর মাধ্যমে মেহেরপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদেশে মঙ্গলবার সকাল ৮ থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, গত ২৪ মার্চ গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতারা ইফতার মাহফিলের আয়োজন করে। এসময় তারা বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। এ ঘটনায় গাংনী উপজেলা শহরের সিনেমা হলপাড়ার মাসুম খন্দকার নামের এক ব্যক্তি বাদী হয়ে গত ১৩ এপ্রিল থানায় একটি মামলা দায়ের করেন। যুবলীগ নেতা আনোয়ার পাশাকে ২নং আসামি করে আরও ৮২ জনকে আসামি করা হয়। বিশেষ ক্ষমতা আইনে গাংনী থানা পুলিশ মামলাটি রেকর্ড করে। যার মামলা নং ১৫।

তিনি আরও বলেন, ওই মামলায় আনায়ার হোসেন পাশাকে পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলার চরমোনতাজ গ্রাম থেকে গ্রেপ্তার করে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এবং গত ২৩ এপ্রিল তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়। মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে আদালতের নির্দেশে আসামি আনোয়ার হোসেন পাশা প্যারোলে মুক্তি পান। দাফন শেষে পুলিশি পাহারায় তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top