shomoynew_wp969 দুর্নীতি-অনিয়মে ঘেরা শরীয়তপুর সদর হাসপাতাল | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


দুর্নীতি-অনিয়মে ঘেরা শরীয়তপুর সদর হাসপাতাল


প্রকাশিত:
২৪ জুন ২০২৫ ০৫:৪২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫০

ছবি সংগৃহীত

শরীয়তপুর সদর হাসপাতালে একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে চলাকালে এক রোগীর কাছে চিকিৎসকের চিকিৎসার জন্য টাকা দাবিসহ বেশ কিছু অভিযোগের সত্যতা পাওয়ায় কথা জানায় দুদক।

মঙ্গলবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে দুদক কর্মকর্তা জানান, শরীয়তপুর সদর হাসপাতালে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, দালালদের দৌড়াত্ম ও একইসাথে নিয়মবহির্ভূতভাবে অর্থ আদায়ের অভিযোগ অভিযোগ উঠে। পরে সেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান পরিচালনা করেন। এ সময় হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আব্দুল কাইয়ুম এক রোগীর কাছে টাকা দাবি করেন বলে অভিযোগ উঠে। পরে অভিযোগের সত্যতা পায় দুদক। একইসাথে এক রোগীর কাছ থেকে ১৩০০ টাকার বিনিময়ে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

এছাড়া হাসপাতালের রন্ধনশালায় রোগীদের জন্য বরাদ্দ মিনিকেটে চালের পরিবর্তে কমমূল্যের মোটা চাল ব্যবহারের সত্যতা পায় দুদক। অনিয়মের উঠা অভিযোগগুলো খতিয়ে দেখছে দুদক। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে পরবর্তীতে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়।

এ সময় দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা শরীয়তপুর সদর হাসপাতালে অভিযান পরিচালনা করি। অভিযানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। এ সময় হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আব্দুল কাইয়ুম এক রোগীর কাছে টাকা দাবি করেন বলে অভিযোগ উঠে। এছাড়া খাদ্যে নিম্নমানের চাল ব্যবহারের বিষয়টি গুরুতর। এসব অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top