shomoynew_wp969 যুবলীগ নেতা হত্যা : একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


যুবলীগ নেতা হত্যা : একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন


প্রকাশিত:
২৩ জুন ২০২৫ ০৮:৪৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২০

ছবি সংগৃহীত

দীর্ঘ সাত বছর পর সিরাজগঞ্জে যুবলীগ নেতা গোলাম মোস্তফা হত্যা মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া সব আসামিকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন—সদর উপজেলার রানিগ্রামের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে তারেকুল ইসলাম তারেক। এর পাশাপাশি তাকে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন—সেলিম রেজা ও বাদল সেখ, নজরুল ইসলাম এবং সাইদুল ইসলাম খান। এদের সবারই বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার রানীগ্রামে। এর পাশাপাশি তাদের প্রত্যেককে আরও ২৫ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল হক দুলাল। তিনি বলেন, ২০১৮ সালের ৩ অক্টোবর ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ পৌরসভার রানিগ্রাম এলাকায় যুবলীগ নেতা গোলাম মোস্তফাকে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার পরদিন নিহতের স্ত্রী শিখা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে আরও ২৫ জনকে আসামি করা হয়। দীর্ঘ তদন্ত ও আদালতে সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের পর বিচারক আজ এই রায় ঘোষণা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top