shomoynew_wp969 নওগাঁয় ছদ্মবেশে নির্বাচন অফিসে দুদক, অতিরিক্ত অর্থ নেওয়ার প্রমাণ মিলেছে | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


নওগাঁয় ছদ্মবেশে নির্বাচন অফিসে দুদক, অতিরিক্ত অর্থ নেওয়ার প্রমাণ মিলেছে


প্রকাশিত:
২৩ জুন ২০২৫ ০৭:৪১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৯

ছবি সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, সংগ্রহ, এলাকা স্থানান্তর, আর্থিক লেনদেন ও সেবা প্রত্যাশীদের হয়রানির অভিযোগে নওগাঁয় জেলা নির্বাচন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ জুন) দুপুরে দুদকের একটি দল এ অভিযানে যায়। এ সময় তারা অতিরিক্ত নগদ টাকা লেনদেনের প্রমাণ পায়।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা। তিনি বলেন, সেবা প্রত্যাশীদের কাছ থেকে অভিযোগ পেয়ে প্রথমে ছদ্মবেশে জেলা নির্বাচন কার্যালয়ে প্রবেশ করে দুদক টিম। এ সময় প্রত্যেক সেবা প্রত্যাশীদের কাছ থেকে টাকা নিতে দেখা যায়। এই অফিসে নগদ টাকা লেনদেনের সুযোগ নেই। কিন্তু তারা নগদ টাকা লেনদেন ও প্রত্যেক সেবা প্রত্যাশীদের কাছ থেকে অতিরিক্ত চার্জ হিসেবে ১০০ টাকা নিচ্ছে।

তিনি আরও বলেন, পরবর্তীতে জেলা নির্বাচন কর্মকর্তাকে ডেকে এনে সরেজমিনে এমন কর্মকাণ্ড দেখানো হয়। পরে তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

তবে টাকা লেনদেনের কথা অস্বীকার করে জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব বলেন, নির্বাচন অফিসে সরাসরি নগদ টাকা লেনদেনের কোনো সুযোগ নেই। এনআইডির ক্ষেত্রে যে ফি নির্ধারণ করা আছে, অনলাইন ব্যাংকি বা চালানের মাধ্যমে জমা দিয়ে অফিসে আসতে হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top