shomoynew_wp969 বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক


প্রকাশিত:
২৩ জুন ২০২৫ ০৬:২৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৯

ছবি সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে এক ছেলের বিরুদ্ধে তারই বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

রোববার গভীর রাতে ভৈরব পৌর শহরের ভৈরবপুর কেবি হাউজের জালাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজ উদ্দিন (৬৫) নরসিংদী জেলার রায়পুরা থানার মনিপুরা গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা। আর আটক হওয়া ছেলের নাম আল আমিন (২৬)। জালাল মিয়ার ভাড়া বাড়িতে বাবা-ছেলে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার সময় জালাল মিয়ার বাড়ির ভাড়াটিয়ারা হাফিজের রুম থেকে চিৎকার শব্দ শুনতে পান। পর গিয়ে তারা দেখেন হাফিজের রুমে তালা ঝুলছে। রুমের সামনে গিয়ে ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে রাতেই জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে দেখতে পান, মেঝেতে হাফিজের রক্তাক্ত লাশ পড়ে আছে।

ভৈরব থানার এসআই শক্তি মৃধা বলেন, ‘ধারণা করা হচ্ছে, ধারালো দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে নিহতের ছেলেকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top