shomoynew_wp969 গাইবান্ধায় লাশ হয়ে ফিরলেন এনজিও ম্যানেজার | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


গাইবান্ধায় লাশ হয়ে ফিরলেন এনজিও ম্যানেজার


প্রকাশিত:
২৩ জুন ২০২৫ ০৫:৪৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৯

ছবি সংগৃহীত

কর্মস্থলে যাওয়ার সময় কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় গাইবান্ধার সাদুল্লাপুরে নুর আলম শেখ (৩০) নামের এক এনজিওর ম্যানেজার নিহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) সকালে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের কন্দর্প মনোহরপুর (উত্তরপাড়া) গ্রামের বাড়িতে তার মরদেহ পৌঁছাছে। এ সময় শোকের মাতম শুরু হয় পুরো এলাকায়।

নিহত নুর আলম শেখ কন্দর্প মনোহরপুর (উত্তরপাড়া) গ্রামের রইচ শেখের ছেলে।

স্বজনরা জানায়, নুর আলম শেখ কুমিল্লা জেলায় ‘বিজ’ নামের একটি বেসরকারি এনজিওতে ম্যানেজার পদে চাকরি করছিলেন। এরই ধারাবাহিকতায় রোববার দাউদকান্দি এলাকায় মাঠ পরিদর্শনে যান। সেখান থেকে মোটরসাইকেলযোগে অফিসে ফেরার পথে একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। তখন অন্য একটি চলন্ত পিকআপ ভ্যানের চাপায় ঘটনা স্থলে নুর আলম শেখের মৃত্যু হয়। এরপর সোমবার তার মরদেহ সাদুল্লাপুরের গ্রামের বাড়িতে আনা হয়।

এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য নুরুন্নবী প্রধান বলেন, কন্দর্প মনোহরপুর গ্রামের এক যুবকের মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সেটি জানা নেই।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top