shomoynew_wp969 পদ্মার এক কাতল ৪৬ হাজার টাকায় বিক্রি | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


পদ্মার এক কাতল ৪৬ হাজার টাকায় বিক্রি


প্রকাশিত:
২২ জুন ২০২৫ ০৭:৫০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৮

ছবি সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। পরে মাছটি ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে। রোববার (২২ জুন) সকালে পদ্মা নদীতে জেলে সোনা হলদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে সোনাই হালদার তার সঙ্গীদের নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় পদ্মায় মাছ ধরতে গেলে তার জালে বড় একটি কাতল মাছ ধরা পড়ে। পরে বেলা ১১টায় তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নং ফেরিঘাটে নিয়ে আসলে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ উন্মুক্ত নিলামে ২ হাজার টাকা কেজি দরে ৪৪ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।

মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, মাছটি ২ হাজার টাকা কেজি দরে ক্রয় করে পরে ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৬ হাজার ২০০ টাকায় সিলেটের শ্রীমঙ্গলে এক ব্যক্তির নিকট বিক্রি করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় পানি বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ জেলেদের জালে ধরা পড়ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top