shomoynew_wp969 সীমান্ত এলাকায় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সীমান্ত এলাকায় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ


প্রকাশিত:
২১ জুন ২০২৫ ১০:৪৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৮

ছবি সংগৃহীত

সিলেট জেলার জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে চকোলেট, কফিসহ প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

শনিবার (২১ জুন) বিকেল ৩টার দিকে জেলার জৈন্তা সীমান্ত ফাঁড়িতে এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপির অভিযানিক দল সীমান্তের শূন্য রেখা থেকে বাংলাদেশের তিন কিলোমিটার অভ্যন্তরে ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিন লাখ ১০ হাজার ভারতীয় আই ক্যান্ডি (ছোট), এক হাজার ২০০ পিস আই ক্যান্ডি (বড়), এক হাজার ২৬০ পিস ভারতীয় কিটক্যাট চকোলেট (থ্রি ফিঙ্গার) এবং দুই হাজার এক পিস কিটক্যাট চকলেট (টু ফিঙ্গার) জব্দ করে। এসব জব্দকৃত মালের বাজারমূল্য ৯৫ লাখ ৬৫ হাজার ২০০ টাকা।

একই সময়ে কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য রেখার ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদশা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬০ কেজি ভারতীয় চা পাতা এবং ৬০ কেজি কফি জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক দুই লাখ চার হাজার টাকা।

এ বিষয়টি নিশ্চিত করে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ৯৭ লাখ ৬৯ হাজার ২০০ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত চোরাচালানি পণ্যগুলোর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top