shomoynew_wp969 মুন্সীগঞ্জে প্রবাসফেরত যুবককে হত্যা মামলার আসামি গ্রেপ্তার | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


মুন্সীগঞ্জে প্রবাসফেরত যুবককে হত্যা মামলার আসামি গ্রেপ্তার


প্রকাশিত:
২১ জুন ২০২৫ ০২:২৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৯

ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জে প্রবাসফেরত যুবককে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনার অন্যতম আসামি মো. শাহাদাত বেপারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি সদর উপজেলার দেওয়ানকান্দি গ্রামের বাসিন্দা।

তাকে শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থানার জিরানী বাজার এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, নিহত শ্যামল মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখি গ্রামের মৃত আব্দুল গনি বেপারীর ছেলে। তিনি দীর্ঘ দিন মালয়েশিয়াতে ছিলেন। খুন হওয়ার ৬ মাস আগে দেশে আসেন। ২০২৩ সালে ১৩ জুন রাত ২টার দিকে নিজ বসতঘরে তিনি একা ঘুমিয়ে ছিলেন। এ সময় একই গ্রামের বাসিন্দা শাহাদাত বেপারী, ইব্রাহিম বেপারী, তার ভাগিনা হাবিব ও মহিউদ্দিন বেপারীসহ আরও বেশ কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়। এ সময় তারা শ্যামলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও বেশ কয়েক রাউন্ড গুলি করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে ওই মামলায় শাহাদাত বেপারী দির্ঘদিন পলাতক থাকার পরে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। আসামির বিরূদ্ধে মুন্সীগঞ্জের বিভিন্ন থানায় হত্যা ও হত্যা চেষ্টাসহ, বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সীগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, আটকের পরে আসামি শাহাদাত বেপারীকে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব । তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top