shomoynew_wp969 পাবনায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে ১২ লাখ টাকা চুরি | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


পাবনায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে ১২ লাখ টাকা চুরি


প্রকাশিত:
১৯ জুন ২০২৫ ০৬:৩৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৮

ছবি সংগৃহীত

পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ১২ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়াও কম্পিউটারের হার্ডডিস্ক এবং সিসিটিভি ভাঙচুর করে হার্ডডিস্কগুলো নিয়ে গেছে তারা।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ব্যাংকে ঢুকে চুরির বিষয়টি টের পায় কর্তৃপক্ষ। এর আগে বুধবার রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এজেন্ট শাখার ম্যাসেঞ্জার রাসেল প্রামাণিক জানান, সকালে অফিসে ঢুকে দেখি কম্পিউটার ভাঙা, চেয়ার এলোমেলো। পাশের জানালার গ্রিলও ভাঙা। এসব দেখে আমি আমার অফিসের স্যারদের জানাই।

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং টেবুনিয়া শাখার ইনচার্জ নাঈম হাসান জানান, খবর পেয়ে এসে দেখি এই অবস্থা। ব্যাংকের ভোল্টে ১২ লাখ ৪৪ হাজার ১ টাকা ছিল। সেটা ভেঙে সব টাকা চুরি করে নিয়ে গেছে। সম্ভবত জানালার গ্রিল কেটে ঢুকেছিল তারা। অফিসের সিসিটিভি ভাঙচুর করে সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে গেছে। কম্পিউটারের দুইটা হার্ডডিস্কও নিয়ে গেছে। চেয়ারে তাদের স্পষ্ট পায়ের ছাপও পাওয়া গেছে।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, আমরা একটা চুরির অভিযোগ পেয়েছি। ভোল্ট থেকে টাকা নিয়ে গেছে। কম্পিউটার ও সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে গেছে। ভোল্টের তালা খুলে টাকা নিয়ে গেছে। এটা চুরি নাকি অভ্যন্তরীণ বিষয় আমরা তদন্তের পর বলতে পারবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top