shomoynew_wp969 খুলনায় ইয়াবা, গুলি, বিদেশি পিস্তলসহ আটক ৫ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


খুলনায় ইয়াবা, গুলি, বিদেশি পিস্তলসহ আটক ৫


প্রকাশিত:
১৭ জুন ২০২৫ ০৫:২১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৯

ছবি সংগৃহীত

খুলনায় গুলি, ২৭০ পিস ইয়াবা, একটি বিদেশি রিভলবারসহ ৫ জনকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার (১৬ জুন) রাতে নগরীর শিপইয়ার্ড সড়কের চানমারী বাজারের ৩টি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনী এবং পুলিশের একটি যৌথ অভিযান নগরীর শিপইয়ার্ড এবং চানমারী এলাকায় পরিচালনা করে। অভিযানটি মধ্যরাত থেকে শুরু হয়ে ভোর সাড়ে ৬টা পর্যন্ত চলে। এ সময় তারা ওই দু’টি এলাকার ৩টি বাসায় অভিযান চালায়। চানমারী ইউনুস তালুকদারের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজাগুলি এবং ২৭০ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করে যৌথবাহিনীর সদস্যরা। ৫ জন ওই বাড়িতে সংঘবদ্ধভাবে অবস্থান করছিল।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, রাতে বিদেশি পিস্তল, গুলি এবং মাদকদ্রব্যসহ ৫ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। ওই ৫ জন ব্যতীত আরও অনেককে রাতে আটক করা হয় চানমারী এবং শিপইয়ার্ড এলাকা থেকে। পরে তাদের অনেককে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে এই ৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top