shomoynew_wp969 নরসিংদীতে বাস-মাইক্রোবাস-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে শিশুর মৃত্যু | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


নরসিংদীতে বাস-মাইক্রোবাস-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে শিশুর মৃত্যু


প্রকাশিত:
১৫ জুন ২০২৫ ০৬:৪৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৯

ছবি সংগৃহীত

নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে বাস, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তৃষা (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ থেকে ১২ জন।

রোববার (১৫ জুন) দুপুরে সড়কের চাকশাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৃষা রায়পুরা উপজেলার বাঁশগাড়ী এলাকার সেলিম মিয়ার মেয়ে। সে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ‘যাতায়াত পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে দুপুর ১২টার দিকে পাঁচদোনার চাকশাল মোড়ে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরবর্তীতে বাসটি একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশা ও মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

এসময় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী তৃষার মৃত্যু হয়। অটোরিকশা ও মাইক্রোবাসে থাকা আরও ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতাল, সদর হাসপাতাল এবং ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালে নিয়ে যান।

মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, বাস, মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top