shomoynew_wp969 সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত, বাসে আগুন | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত, বাসে আগুন


প্রকাশিত:
১৫ জুন ২০২৫ ০৫:৩৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২০

ছবি সংগৃহীত

শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা ইউনিয়নের হাওড়া বাঁশতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মজনু মিয়া (৫২) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন।

রোববার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বাসের ধাক্কায় এ ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া শেরপুর সদর উপজেলার সাপমারী এলাকার বজ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মজনু মিয়া সকালে তার সন্তানদের স্কুলে দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করে বাড়ি ফিরছিলেন। পথে তুবা একাডেমির সামনে পৌঁছালে সাম্মী ডিলাক্স নামের একটি দ্রুতগতির বাস তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে প্রায় ৫০০ মিটার দূরে হাওড়া বাঁশতলা পর্যন্ত নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটকিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল করিম। তিনি বলেন, “বাসটি সাবেক সেনা সদস্যকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top