shomoynew_wp969 ওমানে সাপের কামড়ে প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ওমানে সাপের কামড়ে প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের


প্রকাশিত:
৩ জুন ২০২৫ ০৮:৪৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৮

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সাপের কামড়ে মোহাম্মদ আলম প্রকাশ সোনা মিয়া (৪৫) নামে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে আলমের গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী খোরশেদ আলম এবং রানা আহমেদ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সোমবার (২ জুন) ওমানের সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশটির সুবাগি বরইতল নামক স্থানে এ ঘটনা ঘটে।

মৃত মোহাম্মদ আলম উপজেলার হোছনাবাদ ইউনিয়নের আমড়া কাটার বাড়ি এলাকার বাসিন্দা মহলজ্জমানের দ্বিতীয় ছেলে।

মোহাম্মদ আলম ওমানে একজন কফিলের (নিয়োগকর্তা) অধীনে একটি বাগানে প্রায় দুই যুগ ধরে কর্মরত ছিলেন। সর্বশেষ গত দুই বছর আগে তিনি দেশে ছুটি কাটিয়ে পুনরায় জীবিকার তাগিদে ওমানে পাড়ি জমান। সোমবার সন্ধ্যায়, বাগানে গর্ত খোঁড়ার সময় একটি বিষধর সাপ তার কপালে দংশন করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খোরশেদ আলম আরও জানান, ঘটনার খবর পাওয়ার পর তারা ওমানে থাকা মৃতের স্বজন ও পরিচিতদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং মোহাম্মদ আলমের লাশ দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা ও প্রক্রিয়া চলছে বলে জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top