shomoynew_wp969 জামালপুরে ২৬২ বস্তা সরকারি চাল জব্দ, গ্রেপ্তার ৪ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


জামালপুরে ২৬২ বস্তা সরকারি চাল জব্দ, গ্রেপ্তার ৪


প্রকাশিত:
২ জুন ২০২৫ ০৫:৪২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৭

ছবি সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ি ও ইসলামপুরে পৃথক অভিযানে ২৬২ বস্তা সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। সোমবার (২ জুন) আটক ৪ জনকে আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- ইসলামপুর উপজেলার দক্ষিণ বাহাদুরপুর এলাকার বানিজ শেখের ছেলে আরিফুল ইসলাম (৫১), সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের বারুইপটল গ্রামের মৃত শাওয়ান আলীর ছেলে শান্ত (২৮), রঘুনাথপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে আশিক মিয়া (৩৪) ও সানাকৈর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে রায়হান মিয়া (২৫)।

জানা গেছে, রোববার দিবাগত রাত ৩টার দিকে জেলার ইসলামপুর পৌর শহরের গাওকুড়া এলাকায় অভিযান চালিয়ে আরিফ রাইচ মিল থেকে ২০৬ বস্তা সরকারি চাল জব্দ করে যৌথ বাহিনী। পরে সেখান থেকে রাইস মিলের মালিক আরিফুল ইসলামকে চালসহ আটক করে থানায় নিয়ে যায়।

অন্যদিকে, জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা বাজারের আয়শা সুপার মার্কেট থেকে রাত ১১টার দিকে ৫৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তাদের বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান জানান, আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, জব্দকৃত ২০৬ বস্তা চাল থানায় আছে। আটক আরিফের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top