shomoynew_wp969 নাটোরে পাশাপাশি রুমে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


নাটোরে পাশাপাশি রুমে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ


প্রকাশিত:
২ জুন ২০২৫ ০৩:৩৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৯

ছবি সংগৃহীত

নাটোরের লালপুরে পাশাপাশি রুম থেকে স্বামী-স্ত্রীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ জুন) সকালে উপজেলার সুন্দরগড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—একই গ্রামের রইজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী ফাতেমা খাতুন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতে খাওয়া-দাওয়া শেষে রইজুল ও তার স্ত্রী ফাতেমা নিজেদের ঘরেই ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন তাদের অনেক ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ফাতেমাকে ঘরের মধ্যে ঝুলে থাকতে দেখেন তারা। পরে রইজুলকেও পাশের আরেকটি ঘরে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পেরেছি রইজুল কৃষি কাজ করতেন। তবে তার অনেক টাকা ঋণ হয়ে যায়। ঋণের চাপের কারণে স্বামী-স্ত্রী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ নিয়ে পারিবারিক অশান্তিতেই তারা সবার অগোচরে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছি। এই ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top