shomoynew_wp969 জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার, নাহিদসহ আসামি অনেকে | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার, নাহিদসহ আসামি অনেকে


প্রকাশিত:
৩১ মে ২০২৫ ০৩:৩১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৮

ছবি সংগৃহীত

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্কাই ভিউ বাসভবনে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় থানায় লিখিত এজাহার দাখিল করেছেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সদস্যসচিব আরিফ আলী।

শনিবার (৩১ মে) সকালে থানায় অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আরিফ আলী।

শুক্রবার (৩০ মে) রাত ১১টার দিকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় এ এজাহার দায়ের করেন তিনি। এজাহারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর আহবায়ক ইমতিয়াজ আহাম্মেদ ইমতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ হাসান খন্দকারসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।

আরিফ আলী বলেন, প্রথমে ওসি এজাহার নিতে গড়িমসি করলেও পরে লিখিত অভিযোগ গ্রহণ করেছেন। তিনি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। দেখি উনারা কী করেন। মামলা হিসেবে এন্ট্রি করেন নাকি ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে যেভাবে পুলিশ সরকারের তাবেদারি করেছে, এখন ৫ আগস্টের পর আবারও একই কাজ করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে রংপুরে তিনি নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে আরিফ জানান, আন্দোলন চলাকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুলিশ তাকে গ্রেফতার করে। ১৭ দিন কারাগারে থাকার পর ৫ আগস্ট তিনি মুক্তি পান।

তাছাড়া জাতীয় ছাত্র সমাজ রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে সবসময় সামনের কাতারের যোদ্ধা ছিল বলে দাবি করেন তিনি। বলেন, এজন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে।

আরিফ আলী অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের ঢাকা থেকে রংপুরে আসেন। সন্ধ্যায় তিনি নগরীর সেনপাড়ায় স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। আমিও (আরিফ) দলের চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে ওই বাসভবনে ছিলাম। রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজনের নেতৃত্বে সন্ত্রাসীরা জিএম কাদেরের বাসভবনে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তারা জিএম কাদের যে কক্ষে ছিলেন সেখানে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভেঙে ফেলেন। জিএম কাদেরকে হত্যা করার উদ্দেশে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এ সময় বাসভবনের সামনে থাকা মোটরসাইকেলে গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, জাতীয় পার্টি থেকে দাখিল করা এজাহার পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top