shomoynew_wp969 জামালপুরে ৬০৩ বস্তা সরকারি চাল উদ্ধার | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


জামালপুরে ৬০৩ বস্তা সরকারি চাল উদ্ধার


প্রকাশিত:
৩১ মে ২০২৫ ০০:১৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৮

ছবি সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের কাচিহারা গ্রামে শুক্রবার রাতে এক অভিযানে ৬০৩ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে যৌথবাহিনী। উদ্ধারকৃত চালগুলো হতদরিদ্রদের জন্য বরাদ্দ ছিল।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ মে) রাত ১০টার দিকে মো. আজগর আলীর বাড়িতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার করা হয়।

তখন যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে চাল মজুতকারীরা পালিয়ে যায়। অভিযান শেষে উদ্ধারকৃত চালগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনাবাহিনী ও পুলিশ এসব সরকারি চাল উদ্ধার করে। তখন মজুতকারীরা টের পেয়ে চাল রেখে পালিয়ে গেছে। এ ব্যাপারে তদন্ত শেষে পরবর্তীতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।”



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top