shomoynew_wp969 ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ, যুবক গ্রেপ্তার | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ, যুবক গ্রেপ্তার


প্রকাশিত:
২১ মে ২০২৫ ০২:৪৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৪

ছবি সংগৃহীত

মাদারীপুরে এক তরুণীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগে রুপম বৈদ্য (২২) নামের এক যুবককে আটক করে পুলিশে কাছে দিয়েছে স্থানীয়রা। প্রেমের ফাঁদে ফেলে মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের ভয় দেখিয়ে একাধিক বার ধর্ষণ করেছে বলে অভিযোগ ভুক্তভোগীর।

বুধবার (২১ মে) সকালে ধর্ষককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি আদিল হোসেন। আটককৃত রুপম মাদারীপুর সদর উপজেলার মস্তাফাপুর ইউনিয়নের বড় মেহের গ্রামের রনি বৈদ্যর ছেলে।

ভুক্তভোগী পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ মাস আগে রুপমের সঙ্গে ভুক্তভোগী ওই তরুণীর ফেসবুকে পরিচয় হয়। মেয়েটি মুসলিম হওয়ায় রুপম তার পরিচয় গোপন রেখে মুসলিম সেজে প্রেমের অভিনয় করে। এক পর্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরীক সম্পর্ক করে গোপনে ভিডিও ধারণ করেন। মেয়েটি বিয়ের কথা বললেই তালবাহানা শুরু করেন রুপম। পরে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে তাকে। পরে মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে রুপম মেয়েটিকে ধর্মান্তরিত করার চেষ্টা করে। মেয়েটি ধর্মান্তরিত হতে রাজি না হলে মোটা অংকের টাকা দাবি করেন। একপর্যায় মেয়েটি তার পরিবারকে বিষয়টি অবগত করেন। পরে পরিবারের লোকজন স্থানীয়দের জানালে স্থানীয়রা মঙ্গলবার রুপমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

স্থানীয় যুবক হামজা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাই রুপম বৈদ্য এক মুসলিম মেয়েকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করেছে। পরে তাকে আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

ভুক্তভোগী তরুণী বলেন, আমার সঙ্গে রুপম বৈদ্য প্রতারণা করেছে। আমি ওর ফাঁসি চাই। আমার কাছে পরিচয় গোপন করে সে মুসলিম দাবি করে আমার সঙ্গে প্রেমের অভিনয় করে। খারাপ কাজ করেছে। সেগুলো গোপনে ভিডিও করে রেখেছে। আমাকে ধর্মান্তরিত হওয়ার প্রস্তাব দেয়। সে আমাকে বলে তুই হিন্দু হলে তোকে আমি বিয়ে করব। এমনকি আমাকে হিন্দু হওয়ার জন্য চাপ প্রয়োগ করেন।

মাদারীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, রুপম বৈদ্য নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top