shomoynew_wp969 মীমাংসার কথা বলে ৫ বন্ধু মিলে তরুণীকে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


মীমাংসার কথা বলে ৫ বন্ধু মিলে তরুণীকে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২৫ ০৭:৩৪

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৮

ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামে এক তরুণীকে (১৬) পাঁচ বন্ধু মিলে ধর্ষণ করে ভিডিও ফেসবুকে প্রচার করেছে। এ ঘটনায় ওই তরুণীর কথিত প্রেমিক নয়ন মোল্লাকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। নয়ন একই উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের সায়েন মোল্লার ছেলে। গত শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১৩ এপ্রিল) দুপুরে নয়নকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নয়ন মোল্লার পূর্ব পরিচিত হওয়ায় প্রায় ওই তরুণীর বাড়িতে যাওয়া আসা করতো। এতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় ৭/৮ মাসে আগে নয়ন কৌশলে ওই তরুণীকে জড়িয়ে ধরার একটি ছবি ধারণ করে রাখে। পরে নয়ন ওই ছবি দেখিয়ে তরুণীকে কুপ্রস্তাব দেয়। এতে মেয়েটি রাজি না হলে ছবিটি ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেয় নয়ন। পরে বিষয়টি জানতে পেরে নয়নের বন্ধু জীবন শেখ (২০) গত ২৮ মার্চ প্রেমিক নয়নের সঙ্গে বিষয়টি মীমাংসা করার কথা বলে রাত সাড়ে ৮টার দিকে ওই তরুণীকে তাদের বাড়িতে নিয়ে যায়।

এ সময় জীবন শেখের বাড়িতে কেউ না থাকায় নয়ন মোল্লা, জীবন শেখসহ ওই বাড়িতে পূর্ব থেকে থাকা আপন বেপারী (১৯), আরমান (১৮) ও মিরাজ (১৯) তাকে ধর্ষণ করে এবং মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে গত শনিবার ৫টার দিকে ধারণ করা ডিডিও এবং নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়। পরে ফেসবুকের মাধ্যমে মেয়েটির বাবা বিষয়টি জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ নয়নকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা পুলিশের ওসি মহিদুল ইসলাম বলেন, তরুণীকে ধর্ষণের ঘটনায় ৫ জনকে আসামি করে টঙ্গিবাড়ী থানায় মামলা হয়েছে। এ ঘটনায় নয়ন মোল্লা নামে মেয়েটির কথিত প্রেমিককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top