shomoynew_wp969 দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ নিহত | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ নিহত


প্রকাশিত:
৩ আগস্ট ২০২১ ১৬:৪৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৯

প্রতীকী ছবি

কুমিল্লার বুড়িচংয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকি চন্দ্র সিংহ নামে এক পুলিশ সদস্য (এএসআই) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে কুমিল্লা-সিলেট সড়কের বুড়িচং উপজেলার শরীফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাকি চন্দ্রের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, মোটরসাইকেলে করে এএসআই রাকি চন্দ্র সিংহ কুমিল্লা সেনানিবাসের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা সিন্দুরিয়া এলাকার বাসিন্দা রাফি উল্লাহর মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুজন সড়কের দুই দিকে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়নামতি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ সদস্য রাকির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ কুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গুরতর আহত রাফিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top