shomoynew_wp969 নোয়াখালীতে যুবতীকে গণধর্ষণ, গ্রেফতার ১ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


নোয়াখালীতে যুবতীকে গণধর্ষণ, গ্রেফতার ১


প্রকাশিত:
২ আগস্ট ২০২১ ১৫:৫৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৯

নোয়াখালীর সোনাইমুড়ীতে (১৮) বছর বয়সী এক যুবতীকে গণধর্ষণের ঘটনায় এক যুবককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আরও তিন যুবক পলাতক রয়েছে।

আটককৃত মো. রুবেল (২৬) সোনাইমুড়ী উপজেলার বাড্ডা এলাকার মৃত আবুল খায়েরের ছেলে ।

গতকাল রোববার দুপুরে আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, গত শনিবার দিবাগত রাতে তাকে উপজেলার সোনাইমুড়ী বাজার থেকে আটক করে পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আটককৃত আসামি রুবেল প্রথমে বিয়ের প্রলোভন দেখিয়ে গত (২৫ জুলাই) উপজেলার ছনগাঁও এলাকার রেললাইনের পুর্বে ছনখোলায় ওই কিশোরীকে ধর্ষণ করে। পরবর্তীতে গত (৩০ জুলাই) রাত পৌনে ১১টার দিকে রুবেলের ফুপাতো ভাই জুয়েল (২৫) সহ অজ্ঞাত আরও ২জন মিলে উপজেলার রশিদপুর গ্রামের অজ্ঞাত জায়গায় নিয়ে তাকে পুনরায় ধর্ষণ করে। পরে এ ঘটনায় নির্যাতিত যুবতী বাদী হয়ে গতকাল (১ আগস্ট) সোনাইমুড়ী থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, এ ঘটনায় নির্যাতিতা নিজেই বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ মৌখিক ভাবে অভিযোগ পেয়েই অভিযুক্ত আসামিকে আটক করে। আদালতে অভিযুক্ত আসামি ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। অভিযুক্ত অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top