shomoynew_wp969 চট্টগ্রামে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক আরও ২ জন | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


চট্টগ্রামে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক আরও ২ জন


প্রকাশিত:
২৬ মার্চ ২০২৫ ০৭:০৫

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৯

ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও ১২ জন। এদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দুপুরে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার বারৈয়াহাট এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা ছিল। পুলিশ জানিয়েছে, নিহতের নাম জাবেদ।

স্থানীয়রা জানায়, ২৪ মার্চ উপজেলা বিএনপি, যুবদল ও পৌর বিএনপির কমিটি গঠন হয়। এর জের ধরে ওই দিন থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো. ইরফান জানান, ‘সম্প্রতি বিএনপির নতুন কমিটি ঘোষণা দেয়। এরপর থেকে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান এবং মো. আমিন ওরফে কালা আমিনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত হয়। আহত হয়েছে ১০ থেকে ১২ জন।’

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, ‘কমিটি গঠন নিয়ে কয়েকদিন থেকে বিএনপি দুই পক্ষের উত্তেজনা ছিল। গোয়েন্দা তথ্য ছিল স্বাধীনতা দিবসের দিন ফুল দেওয়ার সময় হামলা হবে। সেই পরিপ্রেক্ষিতে উপজেলায় ১৪৪ ধারাও জারি করা হয়। বেলা ১১টায় ১৪৪ ধারা ভেঙে এক পক্ষ শহীদ মিনারে ফুল দেয়। এরপর দুপুরে বারৈয়ারহাট এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top