shomoynew_wp969 ঘুম থেকে ডেকে তোলায় বাবাকে কুপিয়ে হত্যা | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ঘুম থেকে ডেকে তোলায় বাবাকে কুপিয়ে হত্যা


প্রকাশিত:
২২ মার্চ ২০২৫ ০৪:২১

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪২

ছবি সংগৃহীত

বাঁশ কাটতে সাহায্য করার জন্য ঘুম থেকে ডেকে তোলায় পাবনার সাঁথিয়ায় বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

শনিবার (২২ মার্চ) সকালে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের পাইকরহাটি ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল মালেক (৫০) পাইকরহাটি ভাটিপাড়া গ্রামে মৃত তয়জাল শেখের ছেলে। স্বজনদের দাবি, অভিযুক্ত ছেলে মানিক হোসেন মাদকাসক্ত।

সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, শনিবার সকাল ৯টার দিকে বাবা আব্দুল মালেক তার নিজ বাঁশ বাগান থেকে বাঁশ কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় ছেলেকে তার সঙ্গে বাঁশ কাটতে যেতে বলা নিয়ে ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় ছেলে মানিক হোসেন সামনে থাকা বাঁশ কাটার ধারালো কুড়াল দিয়ে বাবা আব্দুল মালেককে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা আব্দুল মালেকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top