shomoynew_wp969 মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু


প্রকাশিত:
১১ মার্চ ২০২৫ ০১:১৯

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৮

ছবি সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিনে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলাল (৩০) নামে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টায় উপজেলার সাচড়া ইউনিয়নের চর গাজী গ্রামে এ ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বেলাল ওই গ্রামের মো. শাহে আলম চৌকিদারের ছেলে। তিনি হানিফ মাওলানা বাড়ি জামে মসজিদের ইমাম ও আল ইকমা নুরানি ও হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফজরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে থাকা আল ইকমা নুরানি ও হাফেজিয়া মাদরাসার সদ্য নির্মাণ করা ভবনের দেওয়ালে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন তিনি। এসময় মোটরের তার লিকেজ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top