shomoynew_wp969 তিস্তায় পানি না থাকায় ১৫ লখ টন চাল-গম কম উৎপাদন হচ্ছে | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


তিস্তা পাড়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী

তিস্তায় পানি না থাকায় ১৫ লখ টন চাল-গম কম উৎপাদন হচ্ছে


প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০৫

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০৮

ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তিস্তা নদীতে পানি না থাকায় ১৫ লখ টন চাল ও গম কম উৎপাদন হচ্ছে। জলবায়ুর পরিবর্তনের ফল শুরু হয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের এই ডাক বাংলাদেশের মানুষের হৃদয় স্পর্শ করেছে। পানি যতদিন না আসবে ততদিন ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলন অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই পাকার মাথায় অবস্থিত তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকের এই দাবি আমাদের প্রাণের দাবি-আন্তর্জাতিকভাবে ন্যায়নীতির ন্যায্য দাবি। প্রত্যেকটি দেশে এই ধরনের যখন নদী বিভিন্ন দেশ দিয়ে প্রবাহিত হয়, সেখানে এগুলো পরিচালনার জন্য সবগুলো দেশের সমন্বয় হয় ও ব্যবস্থাপনা থাকে। আজকের সেই ব্যবস্থাপনা ব্যর্থ হয়েছে। আজকের এই দাবি হচ্ছে সব ব্যবস্থাপনা ফিরিয়ে আনার। তিস্তা নদীর পানি বাংলাদেশের মানুষের ন্যায্য দাবি। এই দাবি পূরণ করতে হবে।

তিনি বলেন, আমরা দেখেছি যখনই তিস্তার দাবি আসে তখনই পিছিয়ে দেওয়া হচ্ছে। অথচ ফেনী নদীতে সাতটি চুক্তি হয়েছে। সেখানে ভারতের লাভ হচ্ছে। কিন্তু বাংলাদেশে যেখানে পানি পাওয়ার কথা সেখানে পিছিয়ে দিয়ে মরুভূমি করা হয়েছে। তিস্তা নদীকে ঘিরে মানুষের জীবন বাঁচানোর সংগ্রাম, সেখানে জীববৈচিত্র ও সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কোনো দাবি বাস্তবায়ন করতে গেলে জনগণের সমর্থন ছাড়া সেটা সম্ভব নয়। বিএনপি জনগণের সর্মথন নিয়ে এই আন্দোলন শুরু করেছে। বিএনপি জনগণের সর্মথন গড়ে তুলতে সক্ষম হয়েছে, যা আমাদের আগামী দিনে কাজে লাগবে।

জানা গেছে, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীবেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। দুই দিনব্যাপী কর্মসূচির আজ শেষ দিন।

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের পাকার মাথায় অবস্থিত তিস্তা নদীর তীরবর্তীতে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি উলিপুর শাখার আয়োজনে কর্মসূচিতে সদ্য সাবেক উলিপুর বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া সভাপতিত্ব করেন।

সদ্য সাবেক উলিপুর বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব প্রমুখ। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top