shomoynew_wp969 পাওনাদারের ঘুষিতে প্রাণ হারালো দেনাদার! | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


পাওনাদারের ঘুষিতে প্রাণ হারালো দেনাদার!


প্রকাশিত:
৮ জুলাই ২০২১ ০৭:২০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৩

প্রতীকী ছবি

সাতক্ষীরার কলারোয়ায় পাওনা টাকা নিয়ে বিতণ্ডার জেরে প্রতিপক্ষের ঘুষিতে রেজাউল ইসলাম শেখ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (৭জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা কলারোয়া উপজেলার যুগীখালী ইউনিয়নের ওফাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম ওফাপুর গ্রামের মৃত গফুর শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, ওফাপুর গ্রামের মাজেদ ঢালী একই গ্রমের রেজাউল শেখের নিকট ১২ শ' টাকা পাওনা ছিল। বুধবার রাতে এই বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মাজেদ ও তার ছেলে উজ্জ্বলসহ কয়েকজন রেজাউল ইসলামের উপর হামলা করে। এ সময় উজ্ঝলের এক ঘুষিতে ঘটনাস্থলেই রেজাউল মারা যায়।

বিষয়টি নিশ্চীত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top