shomoynew_wp969 রামগড় স্থলবন্দর চালুর বিষয়ে যা বললেন উপদেষ্টা সাখাওয়াত | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


রামগড় স্থলবন্দর চালুর বিষয়ে যা বললেন উপদেষ্টা সাখাওয়াত


প্রকাশিত:
১২ জানুয়ারী ২০২৫ ০৫:১৮

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১১

ছবি সংগৃহিত

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, রামগড় স্থলবন্দর নির্মাণে বিশ্ব ব্যাংক, ভারত এবং বাংলাদেশের যৌথ বিনিয়োগ রয়েছে। এই পোর্ট থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে তা নিরূপণে একটি কমিটি গঠন হবে। কমিটির সিদ্ধান্তে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন।

সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার লোড করে রামগড় বন্দরের মাধ্যমে সাব্রুম হয়ে ভারতের সেভেন সিস্টারে পণ্য পরিবহন করার উদ্দেশ্যে মূলত এ বন্দর নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ এ পোর্ট দিয়ে ভারত থেকে কিছু আমদানি করবে কিনা এবং রামগড় বন্দর ব্যবহার করে যাত্রী পারাপারের বিষয়টিও কমিটির সিদ্ধান্ত মোতাবেক গ্রহণ করা হবে।

রামগড় স্থলবন্দর কবে চালু হবে এবং এর পরবর্তী কার্যক্রম কী হবে তা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ইতোমধ্যে রামগড় ফেনী নদীর ওপর সেতু নির্মাণ, প্যাসেঞ্জার টার্মিনাল, ইমিগ্রেশন ভবনসহ প্রায় ৬০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে। গত বছরের ১৪ আগস্ট এ বন্দরটি চালু হওয়ার কথা ছিল।

রামগড় স্থলবন্দর পরিদর্শনে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান, গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এসএম আবুল এহসান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার আরেফিন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top