shomoynew_wp969 গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ মাঝি আটক | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ মাঝি আটক


প্রকাশিত:
১ জুলাই ২০২১ ১৬:৪১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৪

ছবি-সংগৃহীত

ভোলার মনপুরায় ঘরে ঢুকে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই মাঝির বিরুদ্ধে। এই ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মনপুরায় থানায় দুইজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন।

পরে মনপুরা থানা পুলিশ অভিযান চালিয়ে ওই দুই মাঝিকে আটক করে। বৃহস্পতিবার (০১ জুলাই) ভোররাত ৩টায় এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- মো. আরিফ মাঝি (২৪) ও নাইম মাঝি (২২)। এদের দুইজনের বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সীতাকুন্ড গ্রামে।

ওই গৃহবধূ ও পুলিশের এজাহার সূত্রে জানা যায়, ওই রাতে গৃহবধূর স্বামী বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে বৃহস্পতিবার রাত ৩টায় আরিফ ও নাইম মাঝি ওই গৃহবধূর বাড়িতে ঢুকে পালাক্রমে ধর্ষণ করে। বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর স্বামী বাড়িতে আসলে ঘটনাটি জানায়। পরে স্বামীসহ ওই গৃহবধূ মনপুরা থানায় গিয়ে ঘটনায় জড়িত দুইজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন। পরে দুপুর ৩ টায় অভিযান চালিয়ে উপজেলার মনপুরা ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে দুই আসামি আরিফ মাঝি ও নাইম মাঝিকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে মনপুরা থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মামুন জানান, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top