shomoynew_wp969 পূর্বাচলে প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী নিহত | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


পূর্বাচলে প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী নিহত


প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০২৪ ০২:৩৩

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৩

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুহতাসিম মাসুদ নামে এক বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৩০০ ফিট এলাকার একটি যাত্রী ছাউনির সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত মাসুদ রাজধানীর কলাবাগান থানাধীন গ্রিন রোড এলাকার মো. মাসুদ মিয়ার ছেলে।

এ ঘটনায় নিহতের বাবা মো. মাসুদ মিয়া রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২), মো. মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২) মোটরসাইকেলযোগে রূপগঞ্জের পূর্বাচলে নীলা মার্কেটে খাওয়া-দাওয়া করার জন্য আসেন। খাওয়া শেষে মুহতাসিম মাসুদ রওনা করার জন্য মোটরসাইকেলের কাছে আসেন। এরপর একটি প্রাইভেটকার বেপরোয়া গতিতে তাদের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই মুহতাসিম মাসুদ মারা যান ও অপর দুই শিক্ষার্থী মেহেদী হাসান খান ও অমিত সাহা গুরুতর আহত হন।

এ সময় ঘটনাস্থলে থাকা লোকজন ঘাতক গাড়িচালক মো. মুবিন আল মামুনকে (২০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। সে রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, পূর্বাচল নীলা মার্কেট-সংলগ্ন বালুর ব্রিজে আগে যাত্রী ছাউনির সামনে সড়ক দুর্ঘটনায় বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যু হয়েছে ও দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় গাড়িচালকসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top