shomoynew_wp969 ভাসানচর থেকে পালিয়ে আসা ৯ রোহিঙ্গা সন্দ্বীপে আটক | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ভাসানচর থেকে পালিয়ে আসা ৯ রোহিঙ্গা সন্দ্বীপে আটক


প্রকাশিত:
১৮ জুন ২০২১ ১৪:৫৪

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৩

ছবি-সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় পশ্চিম মুছাপুর সুইস গেইট থেকে ৯ জন রোহিঙ্গা আটক করেছে স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় স্থানীয় লোকজন রোহিঙ্গাদের আটক করে সন্দ্বীপ থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে রোহিঙ্গাদের থানায় নিয়ে যায়।

আটক ৯ রোহিঙ্গাদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন মহিলা, ৩ জন শিশু রয়েছে। এ নিয়ে পঞ্চম ধাপে মোট ৩৯ জন রোহিঙ্গা সন্দ্বীপের স্থানীয় লোকজনের হাতে আটক হয়েছে।

সন্দ্বীপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মদ খান জানান, খবর পেয়ে ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আমরা আটক করি থানায় নিয়ে আসি। তাদেরকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top