shomoynew_wp969 চট্টগ্রামে পুলিশ চেকপোস্টে ‘গোলাগুলি’র ঘটনায় আটক ১ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


চট্টগ্রামে পুলিশ চেকপোস্টে ‘গোলাগুলি’র ঘটনায় আটক ১


প্রকাশিত:
১৭ জুন ২০২১ ০৬:২৬

আপডেট:
১৭ জুন ২০২১ ০৬:৫৮

বায়েজিদ বোস্তামী থানা। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীতে পুলিশ চেকপোস্টে গোলাগুলির ঘটনায় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। পুলিশ বলছে, আটক সাইফুল ইসলাম (৩২) একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে।

নগরীর বায়েজিদ বোস্তামীতে পুলিশের অস্থায়ী চেকপোস্টে গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, গোলাগুলির সময় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top