shomoynew_wp969 ধর্ষণের ভিডিও ধারণ করে নারীকে মাসের পর মাস ধর্ষণ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ধর্ষণের ভিডিও ধারণ করে নারীকে মাসের পর মাস ধর্ষণ


প্রকাশিত:
১৬ জুন ২০২১ ১১:৪৪

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৩

ছবি-সংগৃহীত

গাজীপুর মহানগরীর পূবাইলে ভণ্ড কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। ওই কবিরাজ দুই সন্তানের জননী ওই নারীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে ব্লাকমেইল করে বারবার ধর্ষণ করেছে।

এমন অভিযোগে ওই নারী কবিরাজ আল আমিনের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ মঙ্গলবার (১৫ জুন) রাতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

কবিরাজ আল আমিন (৩২) পূবাইল মেট্রোপলিটন থানার ৩৯নং ওয়ার্ডের হায়দরাবাদ গ্রামের জাবেদের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রথম সন্তানের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় দুই সন্তানের এ জননীর। পরে তার দ্বিতীয় বিয়ে হয়। ওই সংসারে কোনো সন্তান না হওয়ায় স্বামী তাকে ছেড়ে চলে যান। স্বামীকে ফিরিয়ে আনতে ভণ্ডপীর ও ভুয়া কবিরাজ আল আমিনের দ্বারস্থ হন ওই নারী।

আল আমিন স্বামীকে ফিরিয়ে দেওয়ার কথা বলে ফুসলিয়ে তাকে ধর্ষণ করেন। তাকে সমাজে হেয় করতে ধর্ষণ করে ভিডিও করে রাখেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে চলতে থাকে মাসের পর মাস ধর্ষণ।

পরে ওই নারী পূবাইল থানায় গিয়ে মামলা করেন। তিনি জানান, ধর্ষণের পাশাপাশি আল আমিন বিভিন্ন সময় তার কাছ থেকে হাতিয়ে নেয় প্রায় দেড় লাখ টাকা।

পূবাইল থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, ধর্ষণের শিকার নারী বাদী হয়ে থানায় একটি নারী ও শিশু আইন এবং পর্নোগ্রাফি আইনে মামলা করলে মঙ্গলবার দিবাগত রাতে আল আমিনকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৬ জুন) আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top