shomoynew_wp969 সারদায় পুলিশের ২৫২ এসআইকে অব্যাহতি | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


সারদায় পুলিশের ২৫২ এসআইকে অব্যাহতি


প্রকাশিত:
২২ অক্টোবর ২০২৪ ০১:৫৫

আপডেট:
২২ অক্টোবর ২০২৪ ০২:৫১

ফাইল ছবি

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫২ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শৃঙ্খলাভঙ্গের দায়ে সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫২ জন এসআই ক্যাডেটকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০২৩ সালের ১১ নভেম্বর ৮২৩ জন ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। সেখান থেকে ২৫২ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল ৪ নভেম্বর।

গত ২০ অক্টোবর বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে শিক্ষানবিশ পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্যকারণবশত তা স্থগিত করা হয়। এরপর থেকে বিভিন্ন মহলের অনেক ধরনের আলোচনা চলছিল। এর মধ্যে মঙ্গলবার ২৫২ প্রশিক্ষণপ্রাপ্ত এসআইকে অব্যাহতি দেওয়ার খবর এলো।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top