shomoynew_wp969 কার্টনে মিলল ২ নবজাতকের মরদেহ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


কার্টনে মিলল ২ নবজাতকের মরদেহ


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৪ ০১:১৬

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৫

ফাইল ছবি

নোয়াখালীতে কার্টনের মধ্য থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) শহরের মধ্য করিমপুর এলাকার একটি খালের পাড় থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) সাবজেল হোসেন বিষয়টি জানিয়েছেন।

এলাকাবাসী জানান, স্থানীয়রা খালের পাড়ে একটি কার্টন পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দুই নবজাতকের মরদেহ কাঁথা মোড়ানো অবস্থায় একটি কার্টন থেকে উদ্ধার করে।

সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) সাবজেল হোসেন বলেন, নবজাতকদের মরদেহ ৬-৭ মাস বয়সী মিসক্যারেজের ছিল। এর মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে ছিল। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মরদেহ দুটি কে বা কারা ফেলে গেছে তা খতিয়ে দেখছে পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top