shomoynew_wp969 যমুনায় নৌকাডুবিতে ২ বোনের লাশ উদ্ধার | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


যমুনায় নৌকাডুবিতে ২ বোনের লাশ উদ্ধার


প্রকাশিত:
৯ জুন ২০২১ ০৮:২১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৩

ফাইল ছবি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় দুই বোনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন।

মঙ্গলবার (০৮ জুন) সন্ধ্যায় চৌহালীর জনতা হাইস্কুলের পাশে যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো— তাহমিনা খাতুন (৪) ও তার বোন তাসলিমা (৪ মাস)। তারা শাহজাদপুর উপজেলার পাঁচবাঙ্গলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে খাষকাউলিয়া ইউনিয়নের জোতপাড়া নৌকাঘাট থেকে কাঁঠালবোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা ১৫ যাত্রী নিয়ে শাহজাদপুরের বানতিয়ার এলাকার উদ্দেশে রওনা হয়।

নৌকাটি দেড় কিলোমিটার দূরের চৌহালীর জনতা হাইস্কুলের পাশে যমুনা নদীতে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে তলিয়ে যায়।

খবর পেয়ে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। এ সময় শিশু তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এর পরই তাসলিমার ছোট বোনের লাশও উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে চৌহালী থানার ওসি রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। তবে নদী উত্তাল থাকায় উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত যাত্রী বহনকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top