shomoynew_wp969 নড়াইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


নড়াইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৪ ০১:০১

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৪

ফাইল ছবি

নড়াইল সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাজিম হোসাইন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মৃত্যুঞ্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তাজিম হোসাইন নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে এবং লোহাগড়া উপজেলার একটি কওমি মাদরাসার ছাত্র ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে সাতটার দিকে তাজিম হোসাইন নামে ওই যুবক মোটরসাইকেল চালিয়ে নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top