shomoynew_wp969 চূড়ান্ত বিপৎসীমায় কাপ্তাই হ্রদের পানি | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


খোলা রয়েছে ১৬টি জলকপাট

চূড়ান্ত বিপৎসীমায় কাপ্তাই হ্রদের পানি


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৪ ০৩:০৫

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৪

ফাইল ছবি

কাপ্তাই হ্রদের পানির স্তর চূড়ান্ত বিপৎসীমায় পৌঁছেছে। এ অবস্থায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট রোববার (২৫ আগস্ট) রাত থেকে আবারও খুলে দেওয়া হয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে।

প্রথমে রোববার সকাল ৮টায় গেটগুলো খুলে দিয়ে ছয় ঘণ্টা পর দুপুর ২টায় বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে রাত ৭টা ১৫ মিনিট থেকে আবারও ১৬টি গেট চার ইঞ্চি করে খুলে দেওয়া হয়, সোমবার সকালে আরও দুই ইঞ্চি বাড়িয়ে ছয় ইঞ্চি করা হয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, কাপ্তাই হ্রদের পানি ধারণক্ষমতা এখন একেবারেই সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সোমবার সকাল ১০টায় হ্রদের পানির উচ্চতা ১০৮.৮৪ এমএসএল (মিনস সি লেভেল) রেকর্ড করা হয়েছে। যা বিপদসীমার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কাপ্তাই হ্রদের পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল। গেট খুলে দেওয়ায় প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক ফিট পানি নিষ্কাশন হচ্ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের বলেন, পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ের গেটের খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top