shomoynew_wp969 অশ্লীল ভিডিও নির্মাতা ৪ তরুণ তরুণী আটক | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


অশ্লীল ভিডিও নির্মাতা ৪ তরুণ তরুণী আটক


প্রকাশিত:
৭ জুন ২০২১ ১৩:৫৮

আপডেট:
৭ জুন ২০২১ ১৪:০৬

ছবি: সংগৃহীত

ভিডিও বানানোর অ্যাপ ‘লাইকি’র মাধ্যমে অশ্লীল ভিডিও তৈরি করেন দুই তরুণ ও দুই তরুণী। এ অভিযোগে রাজশাহীতে চারজনকে আটক করা হয়েছে। রোববার (০৬ জুন) বিকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাদের আটক করে।

আটককৃতরা হলেন- মুশরইল বারোরাস্তার মোড় এলাকার শাকিল হোসেনের ছেলে রাব্বি ওরফে রোমিও (২৩) এবং পবা উপজেলার কানপাড়া গ্রামের মেহেদী হাসান ওরফে ইমন (২০)। এছাড়া এদের সঙ্গে আরও দুই তরুণীকে আটক করা হয়েছে।

পরে সোমবার (০৭ জুন) পুরে এ বিষয়ে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি জানান, লাইকি ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে স্কুল-কলেজ পড়ুয়া তরুণ-তরুণীদের বিপথগামী করার অপরাধে এই চারজনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অশ্লীলতা প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ১ জুন টিকটকে অশ্লীল ও আপত্তিকর ভিডিও বানানোর অভিযোগে রাজশাহী মহানগরীর বিভিন্ন দর্শনীয় স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছিলো মহানগর ডিবি পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top