shomoynew_wp969 রাজশাহীতে করোনা আরও ৮ জনের মৃত্যু | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


রাজশাহীতে করোনা আরও ৮ জনের মৃত্যু


প্রকাশিত:
৫ জুন ২০২১ ০৭:৪২

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৯

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৪ জুন) সকাল ৮টা থেকে শনিবার (০৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া আটজনের মধ্যে চারজন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন এবং রাজশাহীর তিনজন রয়েছেন। আইসিইউ এবং বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

তিনি আরও জানান, শনিবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে ২২৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬জন। হাসপাতালে করোনা ইউনিটে মোট শয্যার সংখ্যা ২৩২টি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top