shomoynew_wp969 কোটা বাতিলের দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


কোটা বাতিলের দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ


প্রকাশিত:
৯ জুলাই ২০২৪ ০২:৫৩

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৯

ছবি- সংগৃহীত

সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন বিএম কলেজ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১২টা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। ফলে সারাদেশের সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।

এ সময় শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠির কোটা বাদে বৈষম্যমূলক সব কোটা বাতিলের দাবি তোলে।

এ কারণে মহাসড়কে অন্তত ৩ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এ রিপোর্ট লেখার সময় আন্দোলন চলছিল। দুপুর ৩টা পর্যন্ত এ অবরোধ চলতে পারে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

এসময় আন্দোলন সফল করতে যেকোনো পরিবেশ-পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিএম কলেজ শিক্ষার্থী হুজাইফা রহমান বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এদেশকে মুক্ত করা হলেও আজ কোটা পদ্ধতি পাকিস্তানি শোষণ-বৈষম্য বহন করছে। অতি সত্তর আমরা এ কোটা পদ্ধতি থেকে মুক্তি চাই। আমাদের দাবি হলো, মেধার ভিত্তিতে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া চালানো হোক। আমরা শিক্ষার্থীরা আগের মত ক্লাসে ফিরে যেতে চাই। তাই যৌক্তিক দাবি মেনে নিয়ে আমাদেরকে ক্লাসে ফিরিয়ে নিন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top